অর্থনীতি

রিহ্যাব নির্বাচনে আবাসন ব্যবসায়ী ঐক্য পরিষদের প্যানেল ঘোষণা

আবাসন খাতের শীর্ষ সংগঠন রিয়েল এস্টেট অ্যান্ড হাউসিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (রিহ্যাব) আসন্ন নির্বাচনে অংশ নিতে ২৯ সদস্যের পূর্ণাঙ্গ প্যানেল ঘোষণা করেছে ‘আবাসন ব্যবসায়ী ঐক্য পরিষদ’।

প্যানেলের নেতৃত্বে রয়েছেন বর্তমান রিহ্যাব প্রেসিডেন্ট মো. ওয়াহিদুজ্জামান এবং সিনিয়র ভাইস প্রেসিডেন্ট লিয়াকত আলী ভূইয়া।

প্যানেলে ভাইস প্রেসিডেন্ট পদে মনোনীত হয়েছেন মো. আক্তার বিশ্বাস (ভাইস প্রেসিডেন্ট-১), মো. জাহাঙ্গীর আলম (ভাইস প্রেসিডেন্ট-২) এবং ইঞ্জিনিয়ার মহসিন মিয়া (ভাইস প্রেসিডেন্ট-৩)। ভাইস প্রেসিডেন্ট (ফিন্যান্স) পদে রয়েছেন ইঞ্জিনিয়ার শেখ শোয়েব উদ্দিন এবং ভাইস প্রেসিডেন্ট (চট্টগ্রাম) হিসেবে মনোনীত হয়েছেন মোহাম্মদ মোরশেদুল হাসান।

পরিচালক পদে মনোনীতদের মধ্যে রয়েছেন মো. মাহবুবুর রহমান, মো. জাহিদ হোসেন, হক মিনাল্লাহ শেতার, ইঞ্জিনিয়ার মনজুরুল ফরহাদ ফিলিপ, মো. আশিকুল হক, মো. মোবারক হোসেন, মো. ফারুক আহমেদ, প্রদীপ কর্মকার, সুরাজ সরদার, মো. জহির আহমেদ, ক্যাপ্টেন শাহ আলম, উম্মে জাহান আরজু, মোহাম্মদ আলিমুল্লাহ, মো. রাগিব আহসান, মো. আয়ুব আলী, শেখ কামাল, মোহাম্মদ শহিদুল হক, ব্যারিস্টার তারেক আকবর খোন্দকার, তাসনোভা মাহবুব সালাম ও এমদাদুল হক।

এছাড়া চট্টগ্রাম অঞ্চলের পরিচালক পদে রয়েছেন মোহাম্মদ জাফর ও এএসএম আব্দুল গফ্ফার মেয়াজী।

প্যানেল সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন, নির্বাচনে বিজয়ী হলে তারা রিয়েল এস্টেট খাতের উন্নয়ন, বিনিয়োগ বৃদ্ধি এবং গ্রাহক সেবার মানোন্নয়নে কার্যকর ভূমিকা রাখবেন।

ইএআর/বিএ