চট্টগ্রামের রাউজান উপজেলার কদলপুর ইউনিয়নে পরিত্যক্ত অবস্থায় একটি দেশীয় পাইপগান ও দুটি কার্তুজ উদ্ধার করেছে র্যাব-৭।
বৃহস্পতিবার (২৭ মার্চ) দিবাগত রাতে ভোমরপাড়া গ্রামে এ অভিযান চালানো হয়।
র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় একটি বসতবাড়ির পূর্ব পাশে খালি জমিতে খড়ের গাদার পাশে তল্লাশি চালিয়ে পরিত্যক্ত অবস্থায় একটি পাইপগান ও দুটি তাজা ১২ বোরের কার্তুজ উদ্ধার করা হয়।
র্যাব-৭ এর সহকারী পুলিশ সুপার ও সহকারী পরিচালক (মিডিয়া) এ আর এম মোজাফ্ফর হোসেন জানান, উদ্ধার করা অস্ত্র ও গুলির বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা নিতে রাউজান থানায় হস্তান্তর করা হয়েছে।
এমআরএএইচ/এএমএ