দুবাইয়ে মার্কিন প্রযুক্তি প্রতিষ্ঠান ওরাকলের একটি ডেটা সেন্টারে হামলা চালানোর দাবি করেছে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড কর্পসের (আইআরজিসি) নৌ শাখা। দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যম ইরনার প্রতিবেদনে এই তথ্য জানা গেছে।
তবে ডেটা সেন্টারে হামলার দাবি নাকচ করেছে দুবাই মিডিয়া অফিস। সংস্থাটি জানিয়েছে, আমিরাতের কোনো ডেটা সেন্টারে হামলার খবর সঠিক নয়।
এর আগে বুধবার (২ এপ্রিল) বাহরাইনে অবস্থিত আমাজনের একটি ক্লাউড কম্পিউটিং সেন্টারেও হামলা চালানোর দাবি করে আইআরজিসি।
সূত্র: আল-জাজিরা
এসএএইচ