আন্তর্জাতিক

ইউক্রেনে রাশিয়ার হামলায় নিহত ৫

ইউক্রেনের একটি ফ্রন্টলাইন শহরে রাশিয়ার ড্রোন হামলায় অন্তত পাঁচজন নিহত এবং ১৯ জন আহত হয়েছেন বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ।

শনিবার (৪ এপ্রিল) সকালে নিকপোল শহরের একটি বাজারে এই হামলা চালানো হয়। এটি ডিনপ্রোপেট্রোভস্ক ওবলাস্ট অঞ্চলে অবস্থিত।

আঞ্চলিক গভর্নর ওলেকসান্দ্রা গানজা টেলিগ্রামে জানান, নিহতদের মধ্যে তিনজন নারী ও দুইজন পুরুষ রয়েছেন।

তিনি আরও বলেন, আহতদের মধ্যে ১৪ বছর বয়সী একটি কিশোরী রয়েছে, যার অবস্থা আশঙ্কাজনক।

এই হামলাটি এমন সময় হলো, যখন রাশিয়া-ইউক্রেন যুদ্ধের ফ্রন্টলাইন এলাকায় বেসামরিক স্থাপনাগুলো বারবার লক্ষ্যবস্তুতে পরিণত হচ্ছে।

বিশ্লেষকদের মতে, বাজারের মতো জনবহুল স্থানে হামলা বেসামরিক হতাহতের ঝুঁকি আরও বাড়িয়ে তুলছে।

সূত্র: এএফপি

এমএসএম