কুড়িগ্রামের রাজারহাট উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নাজমুল ইসলাম নয়ন (৪৫) নামে এক যুবদল নেতার মৃত্যু হয়েছে।
রোববার (৪ এপ্রিল) বেলা ১১টার দিকে উপজেলার নাজিম খাঁন ইউনিয়নের সোমনারায়ণ পলাশপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত নাজমুল ইসলাম নয়ন ওই ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড যুবদলের সাংগঠনিক সম্পাদক ও স্থানীয় আব্দুল হাকিমের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, নাজমুল ইসলাম নয়ন সেচ পাম্পের মাধ্যমে জমিতে পানি দেওয়ার সময় অসাবধানতাবশত বিদ্যুৎস্পৃষ্ট হন। এসময় তিনি গুরুতর আহত হলে স্বজনরা তাকে উদ্ধার করেন, তবে ততক্ষণে তার মৃত্যু হয়।
রাজারহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুনুর রশীদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা দায়ের করা হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।
রোকনুজ্জামান মানু/এমএন/এমএস