ভারত ভবিষ্যতে আর কোনো ‘ভুয়া অভিযান’ চালালে কলকাতায় হামলা চালিয়ে পাল্টা জবাব দেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ।
শনিবার (৪ এপ্রিল) নিজ শহর শিয়ালকোটে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, ‘ভারত যদি আরেকটি ভুয়া অভিযানের চেষ্টা করে, তাহলে আল্লাহ চাইলে আমরা সেটি (হামলা) কলকাতা পর্যন্ত নিয়ে যাবো।
২০২৫ সালের আগস্টেও পাকিস্তানের সামরিক বাহিনী একই ধরনের সতর্কবার্তা দিয়েছিল, যেখানে বলা হয়েছিল পূর্ব ফ্রন্ট থেকে ভারতের ভেতরে গভীরে হামলা চালানো হবে। কলকাতা ভারতের অন্যতম বৃহৎ শহর ও পশ্চিমবঙ্গের রাজধানী।
আরও পড়ুন>>ইরান যুদ্ধে মধ্যস্থতা করতে চেয়ে সক্রিয় পাকিস্তান, কোণঠাসা হচ্ছে ভারত?পাকিস্তানের পাঞ্জাব প্রদেশে বিনামূল্যে গণপরিবহনের ঘোষণাপাকিস্তানে তেলের দাম ৫৫ শতাংশ পর্যন্ত বৃদ্ধি
খাজা আসিফ বলেন, ভারত নিজেদের লোকজন বা নিজেদের হেফাজতে থাকা পাকিস্তানিদের ব্যবহার করে কোনো জায়গায় মরদেহ ফেলে দিয়ে সেটিকে সন্ত্রাসী হামলা হিসেবে উপস্থাপন করতে পারে—এমন পরিকল্পনা তাদের থাকতে পারে।
তিনি আরও বলেন, ‘প্রায় এক বছর আগে তারা যে অপমানের মুখে পড়েছিল, তা এখনো তাদের তাড়া করে বেড়াচ্ছে। বিশ্বজুড়ে, এমনকি তাদের নিজের জনগণও কটাক্ষ করে বলে—জনসংখ্যা, সম্পদ, সামরিক শক্তি ও বিমান বাহিনী—সব দিক থেকেই তারা পাকিস্তানের চেয়ে পাঁচগুণ বড়।’
ভারত পাকিস্তানের বিরুদ্ধে একটি ‘ফালস-ফ্ল্যাগ অপারেশন’ বা ভুয়া অভিযানের প্রস্তুতি নিচ্ছে—নিরাপত্তা সূত্রের এমন সতর্কবার্তার কয়েকদিন পর আসিফের এই মন্তব্য সামনে এলো। প্রতিবেদনে বলা হয়, সীমান্ত অতিক্রম করে ধরা পড়া পাকিস্তানি নাগরিকদের ব্যবহার করার পরিকল্পনাও এর অংশ হতে পারে।
এদিন যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান আলোচনায় পাকিস্তানের মধ্যস্থতা সফল হবে বলেও আশা প্রকাশ করেন পাকিস্তানি মন্ত্রী। সম্প্রতি যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনার প্রেক্ষাপটে পাকিস্তান উভয় পক্ষের মধ্যে সরাসরি আলোচনা আয়োজনের প্রস্তাব দিয়ে গুরুত্বপূর্ণ কূটনৈতিক ভূমিকা নেওয়ার চেষ্টা করছে।
আসিফ বলেন, ‘চলমান যুক্তরাষ্ট্র-ইরান আলোচনায় পাকিস্তান গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।’ তিনি জানান, পাকিস্তান আঞ্চলিক স্থিতিশীলতা জোরদার করতে চায় এবং চলমান আলোচনা বিরোধ নিষ্পত্তিতে সহায়ক হবে বলে আশা করে।
সূত্র: ডন, টাইমস অব ইন্ডিয়াকেএএ/