চলতি মাসেই ২ লাখ ৪৫ হাজার ৫৪৩ মেট্রিক টন পেট্রোল, ডিজেল ও অকটেন আমদানি করা হবে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।
তিনি বলেন, বৈশ্বিক জ্বালানি সরবরাহে অস্থিরতা থাকা সত্ত্বেও দেশে সব ধরনের জ্বালানির স্বাভাবিক সরবরাহ বজায় রাখতে সরকার কাজ করছে।
মঙ্গলবার (৭ এপ্রিল) সংসদে মৌলভীবাজার-২ আসনের সংসদ সদস্য মো. শওকতুল ইসলামের কার্যপ্রণালির ৭১ বিধিতে আনীত জরুরি জনগুরুত্ব বিষয়ে মনোযোগ আকর্ষণ নোটিশের জবাবে তিনি এসব কথা বলেন।
মজুতের চিত্র তুলে ধরে তিনি জানান, বর্তমানে ডিজেলের মজুত ১ লাখ ৬৪ হাজার ৬৪৪ মেট্রিক টন। ৩০ এপ্রিলের মধ্যে আরও ১ লাখ ৩৮ হাজার মেট্রিক টন আসবে। অকটেনের মজুত ১০ হাজার ৫০০ মেট্রিক টন। ৩০ এপ্রিলের মধ্যে আরও ৭১ হাজার ৫৪৩ মেট্রিক টন আসবে। পেট্রোলের মজুত রয়েছে ১৬ হাজার মেট্রিক টন এবং এপ্রিলের মধ্যে আরও ৩৬ হাজার মেট্রিক টন সরবরাহ হবে।
এমওএস/এমআইএইচএস