দুই দেশের দ্বিপাক্ষিক সামরিক সম্পর্ক আরও সুদৃঢ় এবং প্রতিরক্ষা সহযোগিতা, প্রশিক্ষণ ও আঞ্চলিক নিরাপত্তা বাড়ানোর বিষয়ে আশাবাদ ব্যক্ত করেছেন প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. একেএম শামছুল ইসলাম ও বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার প্রণয় ভার্মা।
বুধবার (৮ এপ্রিল) ঢাকা সেনানিবাসের সশস্ত্র বাহিনী বিভাগে প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার কার্যালয়ে তার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন ঢাকায় নিযুক্ত ভারতের রাষ্ট্রদূত। সাক্ষাৎকালে তারা এ বিষয়ে আশাবাদ ব্যক্ত করেন।
আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানায়।
আইএসপিআর জানায়, সাক্ষাৎকালে উভয়ে পারস্পরিক কুশল বিনিময় করেন। এসময় উভয়ে দ্বিপাক্ষিক প্রতিরক্ষা সহযোগিতা, প্রশিক্ষণ এবং আঞ্চলিক নিরাপত্তা বাড়ানোর বিষয়ে আলোচনা করেন।
এছাড়া উভয় দেশের মধ্যে বিদ্যমান সামরিক সুসম্পর্ক সুদৃঢ় এবং ভবিষ্যৎ অগ্রগতির বিষয়েও আলোচনা হয়েছে বলে জানিয়েছে আইএসপিআর।
টিটি/এমকেআর