লাইফস্টাইল

বাড্ডা-কুড়িল রুটে কোত্থেকে কী কিনবেন

ঢাকার ব্যস্ততম ও দ্রুত বর্ধনশীল অঞ্চলগুলোর একটি হলো বাড্ডা থেকে কুড়িল পর্যন্ত সড়ক। প্রতিদিন হাজারো মানুষ এই পথে চলাচল করেন। কেউ অফিসে, কেউ বাসায়, আবার কেউ শুধুই কেনাকাটার উদ্দেশ্যে।

কিন্তু অনেকেই জানেন না, এই ছোট্ট পথজুড়েই ছড়িয়ে আছে নানা ধরনের শপিং স্পট। বাজেট মার্কেট থেকে শুরু করে আধুনিক শপিং মল সবই আছে এই সড়কে।

আপনি যদি পরিকল্পনা করে এই রুটে বের হন, তাহলে খুব সহজেই আপনার প্রয়োজনীয় প্রায় সব কিছু একদিনেই কিনে ফেলতে পারবেন। চলুন, বাড্ডা থেকে কুড়িল পর্যন্ত কোথায় কী পাওয়া যায়, তার একটি বিস্তারিত গাইড জেনে নেওয়া যাক।

শুরু হোক মধ্যবাড্ডা থেকে লুতফুন শপিং কমপ্লেক্স (মধ্যবাড্ডা)

বাড্ডা বাজারের কাছেই এই মার্কেটটি স্থানীয়দের কাছে বেশ জনপ্রিয়। এখানে পাওয়া যায় সাশ্রয়ী দামের পোশাক, জুতা, স্যান্ডেল, ব্যাগ, কসমেটিকস ও এক্সেসরিজ। যারা কম বাজেটে বেশি কিছু কিনতে চান, তাদের জন্য এটি আদর্শ জায়গা। বিশেষ করে ছাত্রছাত্রী ও নিম্ন-মধ্যবিত্ত ক্রেতাদের ভিড় এখানে বেশি দেখা যায়। এখানে কম দামে ভালো মানের জুতা পাওয়া যায়।

হল্যান্ড সেন্টার (উত্তর বাড্ডা)

উত্তর বাড্ডা যাওয়ার পথেই মিলবে এই শপিং মল। এখানে কাপড়, জুতা, ইলেকট্রনিকস পণ্যর দোকার, জুয়েলারি শপসহ রয়েছে নানা ধরনের পণ্যর সমাহার। তবে এই মার্কেটের দ্বিতীয় তলায় বাচ্চাদের কাপড় পাওয়া যায় তুলনামূলক কম দামে।

সুবাস্তু নজর ভ্যালি শপিং মল (বাড্ডা লিংক রোড-মাঝামাঝি শপিং স্পট)

বাড্ডা থেকে একটু এগোলেই আধুনিক এই শপিং মলটি চোখে পড়বে। এই শপিংমলে মিলবে ট্রেন্ডি পোশাক, জুতা ও ব্যাগ, ইলেকট্রনিক্স পণ্য এবং ফুড কোর্ট। এই মার্কেটটি আধুনিক সুবিধাসম্পন্ন, তাই পরিবার নিয়ে শপিংয়ের জন্য ভালো জায়গা। এখানে আপনি একটু ভালো মানের পণ্য পাবেন, তবে দাম মাঝারি থেকে কিছুটা বেশি। অনেক দোকান রাত পর্যন্ত খোলা থাকে।

কনফিডেন্স শপিং মল (শাহজাদপুর এলাকা)

শাহজাদপুরে অবস্থিত এই মার্কেটটি মাঝারি বাজেটের ক্রেতাদের জন্য বেশ উপযোগী। এখানে পোশাক (পুরুষ, নারী, শিশু), গৃহস্থালি সামগ্রী, দৈনন্দিন ব্যবহার্য পণ্য পাওয়া যায়। একই জায়গায় পরিবারের সবার জন্য কেনাকাটা করা যায়। দাম তুলনামূলকভাবে সহনীয়।

যমুনা ফিউচার পার্ক (কুড়িল যাওয়ার পথে)

এই রুটের সবচেয়ে বড় আকর্ষণ যমুনা ফিউচার পার্ক। বিশাল এই মলে রয়েছে দেশি-বিদেশি ব্র্যান্ড, ইলেকট্রনিক্স, ফার্নিচার, পোশাক, জুতা, কসমেটিকস, ফুড কোর্ট, সিনেমা হল। একই ছাদের নিচে সব কিছু, এটাই এর সবচেয়ে বড় সুবিধা।

কোথায় কী কিনবেন? জুতার জন্য সেরা জায়গা লুতফুন মার্কেট ভালো ছাতা পাবেন বাড্ডা বাজার ও ছোট মার্কেটগুলোতে যমুনা ফিউচার পার্কে পাবেন ভালো মানের সবকিছুই আরও পড়ুন:  সোনার একই আংটির দুই দাম, জানুন রহস্য শপিং ব্যাগেই লুকানো ফ্যাশনের নতুন ট্রেন্ড কখন গেলে ভালো? সকাল ১০টা থেকে দুপুর, এসময় কম ভিড় থাকে বিকেল থেকে রাত, বেশি ভিড়, কিন্তু সব দোকান খোলা এই এলাকার সব মার্কেটের সাপ্তাহিক বন্ধ বুধবার

বাড্ডা থেকে কুড়িল পর্যন্ত এই রুটটি শুধু একটি যাতায়াতের পথ নয়; এটি ঢাকার একটি পূর্ণাঙ্গ শপিং করিডোর। আপনি যদি জানেন কোথায় কী পাওয়া যায়, তাহলে অল্প সময়েই আপনার প্রয়োজনীয় সবকিছু সংগ্রহ করা সম্ভব। কম বাজেট থেকে শুরু করে ব্র্যান্ডেড পণ্য, সবই রয়েছে এই পথে। তাই পরেরবার বের হওয়ার আগে পরিকল্পনা করে নিন কোথায় থামবেন, কী কিনবেন। তাহলে একদিনেই হয়ে যাবে পুরো শপিং!

জেএস/আরএমডি