দেশজুড়ে

বিএসটিআইয়ের অনুমোদন ছাড়াই দই বিক্রি, গুনলেন জরিমানা

সিরাজগঞ্জের রায়গঞ্জে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশনের (বিএসটিআই) অনুমোদন ছাড়াই দই বিক্রির অভিযোগে দুই প্রতিষ্ঠানকে ৪০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

সোমবার (১৩ এপ্রিল) দুপুরে উপজেলার সলঙ্গা বাজার এলাকায় অভিযান চালিয়ে এ জরিমানা করা হয়।

আদালত সূত্র জানায়, অভিযানে দেখা যায় আব্দুল আলীম হোটেল অ্যান্ড মিষ্টান্ন ভান্ডার ও এভারগ্রিন প্লাস নামের দুটি প্রতিষ্ঠান পণ্যের গুণগত মানসনদ ছাড়াই উৎপাদন ও মোড়কবিহীন পণ্য বিক্রি করছে। এ অপরাধে আব্দুল আলীম হোটেল অ্যান্ড মিষ্টান্ন ভান্ডারকে ৩০ হাজার এবং এভারগ্রিন প্লাসকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

সিরাজগঞ্জ ভোক্তা অধিদপ্তরের সহকারী পরিচালক সোহেল শেখ জাগো নিউজকে এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, নির্দিষ্ট অভিযোগের পরিপ্রেক্ষিতে ওই দুই প্রতিষ্ঠানে অভিযান পরিচালিত হয়। জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে।

এম এ মালেক/এসআর/এএসএম