কক্সবাজার ট্যুরিজম এলাকা উল্লেখ করে ডাক ও টেলিযোগাযোগ এবং তথ্যপ্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম বলেছেন, কক্সবাজারের পাঁচ থেকে সাড়ে পাঁচ হাজার জেলের নিরাপত্তা দিতে সরকার যা করার দরকার, তা করবে। ট্যুরিস্ট সিটি হিসেবে এর সুনাম রয়েছে।
তিনি বলেন, অনেক বিদেশিরাও এখানে আসছেন। বিদেশি বিনোয়াগকারীদের আমরা স্বাগত জানিয়েছি, যাতে তারা কক্সবাজারের হোটেল-মোটেলে বিনিযোগ করে। প্রধানমন্ত্রীর নিদেশ অনুযায়ী, কক্সবাজারে যা কিছু করার দরকার, তা করা হবে। সোমবার (১৩ এপ্রিল) দুপুরে টাঙ্গাইলে শহীদ মারুফ স্টেডিয়ামে প্রধানমন্ত্রী তারেক রহমানের কৃষক কার্ড বিতরণের অনুষ্ঠাস্থল পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। এসময় মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আহমেদ আযম খান, জেলা প্রশাসক শরীফা হক, পুলিশ সুপার মোহাম্মদ শামসুল আলম সরকারসহ স্থানীয় প্রশাসনের কর্মকর্তা ও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
আব্দুল্লাহ আল নোমান/এসআর/এএসএম