যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার স্পষ্ট জানিয়ে দিয়েছেন, ইরান যুদ্ধে যোগ দেওয়ার বিষয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের চাপের কাছে তিনি নতি স্বীকার করবেন না। বুধবার (১৫ এপ্রিল) ব্রিটিশ পার্লামেন্টে এমপিদের সামনে দেওয়া বক্তব্যে এই সিদ্ধান্তের কথা জানান তিনি।
বক্তব্যে স্টারমার বলেন, ইরান যুদ্ধ নিয়ে আমার অবস্থান শুরু থেকেই পরিষ্কার। আমরা এই যুদ্ধে জড়িয়ে পড়ব না। এটি আমাদের যুদ্ধ নয়।
তিনি আরও বলেন, আমি আমার সিদ্ধান্ত পরিবর্তন করবো না, নতিও স্বীকার করবো না। এই যুদ্ধে অংশ নেওয়া আমাদের জাতীয় স্বার্থ নয় ও আমরা তাতে জড়াবো না।
ইরান যুদ্ধে যুক্ত হতে যুক্তরাজ্যের অস্বীকৃতির পর যুক্তরাষ্ট্র-যুক্তরাজ্য বাণিজ্য চুক্তির শর্ত পরিবর্তনের হুমকি দিয়েছিলেন ট্রাম্প। সেই প্রেক্ষাপটেই স্টারমার তার অবস্থান আরও দৃঢ়ভাবে তুলে ধরেন।
সূত্র: আল-জাজিরা
এসএএইচ