দেশজুড়ে

বাড়ির পাশে খেলছিল শিশু, পুুকুরে পড়ে মৃত্যু

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে পুকুরের পানিতে ডুবে সাফওয়ান (২) নামের এক শিশুর মৃত্যু হয়েছে।

বুধবার (১৫ এপ্রিল) বিকেল সাড়ে ৫টায় উপজেলার বৈদ্যেরবাজার ইউনিয়ন পরিষদের পঞ্চবটী এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত শিশু সাফওয়ান বৈদ্যেরবাজার ইউনিয়ন পরিষদের পঞ্চবটী এলাকার ছকির হোসেনের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, শিশু সাফওয়ান তাদের বাড়ির পাশে খেলা করছিল। একপর্যায়ে বাড়ির পাশের একটি পুকুরে পড়ে ডুবে যায়। পরে উদ্ধার করে হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

স্থানীয় ইউনিয়ন পরিষদ সদস্য আবুল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

মো. আকাশ/এসআর/জেআইএম