কুমিল্লা-সিলেট মহাসড়কের দেবিদ্বার অংশ সংস্কারের দাবি জানিয়েছেন কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনের সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ।
তিনি বলেন, এই মহাসড়কটি ছয় লেনের হওয়ার কথা থাকলেও বর্তমানে এটি মাত্র ১৮ ফিট প্রশস্ত হয়ে আছে। এ অবস্থার কারণে আমি এলাকায় মুখ দেখাতে পারি না। আপনাদের কাছে আমি ভিক্ষা চাই, দ্রুত রাস্তাটি করে দিন।
বুধবার (১৫ এপ্রিল) জাতীয় সংসদে রাষ্ট্রপতির ভাষণের ওপর আলোচনা চলাকালে পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে তিনি এসব কথা বলেন।
আরও পড়ুনলাল মুক্তিবার্তা ও ভারতীয় তালিকার কয়েক হাজার অমুক্তিযোদ্ধা বাদ ৫ লাখ সরকারি কর্মচারী নিয়োগের সিদ্ধান্ত হয়েছে: প্রধানমন্ত্রী
হাসনাত আবদুল্লাহ বলেন, কুমিল্লা-সিলেট মহাসড়কের দেবিদ্বার অংশটি প্রতিদিন মৃত্যুর মিছিলে পরিণত হচ্ছে। কেবল এ মাসেই ২৩ জন সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন। যখন আমরা মন্ত্রী বা প্রশাসনের সঙ্গে কথা বলি, তখন তারা প্রশাসনিক জটিলতার কথা বলেন। দীর্ঘ ১০-১২ বছর ধরে এই রাস্তায় কোনো কাজ হচ্ছে না।
তিনি বলেন, লাইন অব ক্রেডিটের (এলওসি) আওতায় এই মহাসড়কটি ছয় লেনের হওয়ার কথা থাকলেও বর্তমানে এটি মাত্র ১৮ ফিট প্রশস্ত হয়ে আছে। এ অবস্থার কারণে আমি এলাকায় মুখ দেখাতে পারি না। এলাকার মানুষ ক্ষুব্ধ হয়ে আছেন। আপনি (ডেপুটি স্পিকার) সংশ্লিষ্ট মন্ত্রীকে একটি রুলিং দিন যেন তিনি দ্রুত ব্যবস্থা নেন।
দ্রুত সড়কটি প্রশস্ত করার দাবি জানিয়ে এনসিপির এ সংসদ সদস্য বলেন, এই রাস্তা ১০ লাখ মানুষের প্রাণ বাঁচাবে। আপনাদের কাছে আমি ভিক্ষা চাই, দ্রুত রাস্তাটি করে দিন।
এনএস/কেএসআর