দেশজুড়ে

আ.লীগের জন্ম নারায়ণগঞ্জে : আইভী

নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন (নাসিক) নির্বাচনে আওয়ামী লীগের মেয়র প্রার্থী সেলিনা হায়াৎ আইভী বলেছেন, আওয়ামী লীগের রাজনীতি করে গর্ব করতে পারি। কারণ আওয়ামী লীগের জন্ম নারায়ণগঞ্জে। তাই নারায়ণগঞ্জ সিটি নির্বাচনে নৌকা ছাড়া আর কিছু বিজয়ী হতে পারে না। রোববার দুপুরে নারায়ণগঞ্জ ক্লাব মিলনায়তনে জেলা যুবলীগ আয়োজিত কর্মী সভায় এসব কথা বলেন আইভী।আইভী বলেন, শেখ হাসিনা সাময়িক সময়ের জন্য আমার কাছে নৌকা তুলে দিয়েছেন। আগামী ২২ ডিসেম্বর নৌকাকে বিজয়ী করে শেখ হাসিনার নৌকা তার হাতে তুলে দিতে চাই।আইভী আরো বলেন, শেখ হাসিনার জন্য নৌকার পক্ষে কাজ করতে হবে। কারো নির্দেশে নয়, শেখ হাসিনার নির্দেশে নৌকার পক্ষে কাজ করতে হবে। নৌকা আইভীর নয়, নৌকা হচ্ছে বঙ্গবন্ধু ও নেত্রী শেখ হাসিনার।কর্মী সভায় জেলা যুবলীগের সভাপতি আব্দুল কাদিরের সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন, যুবলীগের চেয়ারম্যান ওমর ফারুক চৌধুরী, আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক হারুন অর রশিদ প্রমুখ।শাহাদত হোসেন/এআরএ/এএম