রাজধানীর দোহার এলাকা থেকে জেএমবির সারোয়ার-তামিম গ্রুপের (নব্য জেএমবি) ৪ সদস্যকে আটক করেছে র্যাব। মঙ্গলবার দিবাগত রাতে এক অভিযানে তাদের আটক করা হয়।
র্যাবের লিগ্যাল ও মিডিয়া উইংয়ের পরিচালক মুফতি মাহমুদ খান জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেছন। তবে আটককৃতদের নাম পরিচয় এখনো পাওয়া যায়নি।
এ বিষয়ে দুপুরে ১২ টায় র্যাব মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলন করে বিস্তারিত জানিয়ে দেয়া হবে বলে জানান মুফতি মাহমুদ।
উল্লেখ্য, মূল ধারার জেএমবির একটি অংশ বিভক্ত হয়ে নতুনভাবে সংগঠিত হয়েছে যার প্রধান ছিলেন নিহত জঙ্গি তামিম হোসেন চৌধুরী। পুলিশের কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটি) ইউনিটে এই গ্রুপটিকে নব্য জেএমবি নামে নামকরণ করে। তবে র্যাব দাবি করছে, নতুন এই গ্রুপের প্রধান সারোয়ার ওরফে আব্দুর রহমান, যিনি র্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে মারা গেছেন। এই গ্রুপটিকে সারোয়ার-তামিম গ্রুপ বলে সম্বোধন করে র্যাব।
এআর/এআরএস/আরআইপি