চট্টগ্রাম আন্তর্জাতিক পর্যটন মেলা চিটাগং ট্রাভেল মার্ট-২০১৭ এর টাইটেল স্পন্সর করবে বেসরকারি এয়ারলাইন্স ইউএস-বাংলা। ট্যুরিজম বিষয়ক ইংরেজি পাক্ষিক ‘দি বাংলাদেশ মনিটর’ ৯ম বারের মতো বন্দর নগরী চট্টগ্রামে এ মেলার আয়োজন করছে। আগামী ১৬-১৮ নভেম্বর এ মেলা অনুষ্ঠিত হবে।
সম্প্রতি ইউএস-বাংলা এয়ারলাইন্স ও দি বাংলাদেশ মনিটরের মধ্যে এ সংক্রান্ত চুক্তি স্বাক্ষর হয়। ইউএস বাংলা এয়ারলাইন্সের ব্যবস্থাপনা পরিচালক আব্দুল্লাহ আল মামুন এবং দি বাংলাদেশ মনিটর সম্পাদক কাজী ওয়াহিদুল আলম নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন।
এ সময় অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন ইউএস-বাংলার উপ-ব্যবস্থাপনা পরিচালক দিলরুবা পারভিন।চট্টগ্রামের পেনিনসুলা চিটাগাং হোটেলে অনুষ্ঠিত হবে এ মেলা। দেশ বিদেশের এয়ারলাইন্স, ট্যুর অপারেটর, হোটেল, মোটেল, স্বাস্থ্যসেবা প্রদানকারী সংস্থাসহ বিভিন্ন প্রতিষ্ঠান মেলায় অংশ গ্রহণের কথা রয়েছে।
আরএম/এএইচ/আরআইপি