কুমিল্লার চান্দিনায় কাভার্ডভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে দোকান ঘরে ঢুকে দুইজনকে চাপা দিয়েছে। এতে দুইজন নিহত ও দুইজন আহত হয়েছেন। শনিবার বেলা সাড়ে ১১টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চান্দিনার নূরীতলা এলাকায় এ ঘটনা ঘটে। নিহতরা হলেন- সবুজ হোসেন (২০) ও মহসিন (২২)। তারা নাটোর জেলার বাসিন্দা। আহতরা হলেন- সাফি (২৫) ও খালেক (৫০)। তারা সিলেট জেলার বাসিন্দা। তারা সবাই আশা জুট মিলের শ্রমিক।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, ঢাকা থেকে ছেড়ে আসা কুমিল্লাগামী কাভার্ডভ্যানটি নূরীতলা আশা জুট মিলের সামনে এসে নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশে একটি চা দোকানে ঢুকে যায়। এতে ঘটনাস্থলে দুইজন নিহত হন। আহতদের চান্দিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা শেষে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। হাইওয়ে পুলিশের ইলিয়টগঞ্জ ফাঁড়ির ইনচার্জ (ইন্সপেক্টর) মনিরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
মো. কামাল উদ্দিন/এএম/জেআইএম