দেশজুড়ে

বরিশালের কয়েক হাজার পরিবারের ঈদ মঙ্গলবার

বরিশালের বিভিন্ন স্থানে কয়েক হাজার পরিবারের ধর্মপ্রাণ মানুষ আগামীকাল মঙ্গলবার ঈদুল আজহা উদযাপন করবেন। এরই মধ্যে তারা সকল প্রস্তুতি সম্পন্ন করেছেন।

তারা চট্টগ্রামের চন্দনাইশ কাঞ্চন নগর পশ্চিম এলাহাবাদ জাহাগিরিয়া শাহ্সুফি মমতাজিয়া দরবার শরিফের অনুসারী। পৃথিবীর যেকোনো স্থানে চাঁদ দেখা গেলে এবং মক্কা নগরীর সঙ্গে মিল রেখে ঈদসহ ধর্মীয় রীতি পালন করেন তারা।

বরিশাল বিভাগে এই মতাদর্শীদের ৭৫টি মসজিদ রয়েছে। বিভাগীয় প্রধান মসজিদ বরিশাল নগরীর ২৩ নম্বর ওয়ার্ডের তাজকাঠীর শাহ সুফি জামে মসজিদ। এই মসজিদে আগামীকাল মঙ্গলবার সকাল ৯টায় ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হবে। নামাজ শেষে একে-অপরের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় এবং পশু কোরবানি করবেন তারা।

একইসঙ্গে বরিশাল নগরীর ৩টি এলাকাসহ জেলার ৪০টি গ্রামে আগামীকাল মঙ্গলবার এই মতাদর্শীরা ঈদ উদযাপন করবেন জানা গেছে।

সাইফ আমীন/এএম/এমএস