ভ্রমণ

ব্যাংকারদের সন্তানের জন্য বাবুল্যান্ডের অফার

শিশুর স্বর্গরাজ্য হিসেবে পরিচিত বাংলাদেশের সবচেয়ে বড় ইনডোর প্লে গ্রাউন্ড ‘বাবুল্যান্ড’। গ্রাউন্ডটি এবার ভিন্নধর্মী একটি উদ্যোগ নিয়েছে। দেশের সব ব্যাংকারের সন্তানদের জন্য আগামী ২০-২৮ ফেব্রুয়ারি পর্যন্ত বিশেষ অফার ঘোষণা করেছে।

জানা যায়, ১-১০ বছরের শিশুর জন্য বাবুল্যান্ড সৌজন্য উপহার হিসেবে একটি প্রবেশ টিকিট বিনা মূল্যে দেবে। এ ছাড়া রাজধানীর মিরপুর, উত্তরা, ওয়ারী ও বাড্ডায় বাবুল্যান্ডের শাখায় খেলাধুলার পাশাপাশি নানা আয়োজন রয়েছে। এখন চলছে ১০ দিনব্যাপী বইমেলা।

বাবুল্যান্ডের জনসংযোগ বিভাগ জানায়, করোনা মহামারিতে ফ্রন্টলাইনার হিসেবে সারাদেশে ব্যাংকিং সেবা চালু ছিল এবং আছে। সবার ভালো থাকার জন্য তাদের বাইরে থাকার কাজকে সম্মান জানাতে এ উদ্যোগ নিয়েছে প্রতিষ্ঠানটি।

অফারের নাম দেওয়া হয়েছে ‘হ্যাপিনেস’। এ অফারে যে কোনো ব্যাংক কর্মকর্তা শুধু আইডি কার্ড দেখিয়ে ১-১০ বছরের শিশুর জন্য পেতে পারেন বাবুল্যান্ডের একটি প্রবেশ টিকিট।

এ বিষয়ে বিস্তারিত জানতে ফোন করতে পারেন এ (০১৩১৩-৪২৮৪২৩) নম্বরে অথবা ফেসবুক পেজে নক করতে পারেন।

এসইউ/জেআইএম