আইন-আদালত

নূর হোসেনের চাঁদাবাজি-মাদক মামলায় দুইজনের সাক্ষ্যগ্রহণ

নারায়ণগঞ্জের আলোচিত ৭ খুন মামলার প্রধান আসামি নূর হোসেনের বিরুদ্ধে দায়ের করা চাঁদাবাজি ও মাদকের দুইটি মামলায় এক এসআইসহ দুইজনের সাক্ষ্যগ্রহণ করা হয়েছে। বুধবার সকালে নারায়ণগঞ্জ অতিরিক্ত জেলা ও দায়রা জজ কামরুন্নাহার এর আদালতে নূর হোসেনের উপস্থিতিতে সাক্ষ্যগ্রহণ করেন।আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর জাসমীন আহমেদ এর সত্যতা নিশ্চিত করে জানান, আমার কোর্টে নূর হোসেনের বিরুদ্ধে ৮টি মামলা বিচারাধীন আছে। এর মধ্যে চাঁদাবাজি মামলার বাদী আবুল হোসেন আর এসআই শওকত হোসেন মাদক মামলায় সাক্ষ্য দিয়েছে।শাহাদাত হোসেন/এসএস/পিআর