গাজীপুরের টঙ্গীর এরশাদনগর এলাকায় দুই যুবককে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। রোববার ভোরে পুলিশ তাদের মরদেহ উদ্ধার করেছে।নিহতরা হলেন- শেখ রাসেল জাতীয় শিশু কিশোর সংগঠনের গাজীপুর সিটি কর্পোরেশনের ৪৯ নং ওয়ার্ডের সভাপতি শরীফ হোসেন (৩৫) ও ক্যাপ তৈরি কারখানার শ্রমিক জুম্মন (২৮)। টঙ্গী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ তালুকদার ও স্থানীয় সূত্র জানায়, রোববার ভোরে গাজীপুর সিটি কর্পোরেশনের এরশাদ নগরের ৪ নং ব্লকে বাসার অদূরে জুম্মনের গলা কাটা মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা। পরে পুলিশে খবর দেয়া হয়। এদিকে, একই সময় বিলের মধ্যে শরিফ হোসেনের গলা টাকা মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা। খবর পেয়ে টঙ্গী থানা পুলিশ ও র্যাবের সদস্যরা ঘটনাস্থলে ছুটে আসে। শেষ খবর পাওয়া পর্যন্ত নিহতদের মরদেহ উদ্ধারের কাজ চলছিল। আমিনুল ইসলাম/এসএস/এমএস