জাতীয়

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জলবায়ু পরিবর্তন বিষয়ক সেল

সাংগঠনিক কার্যক্রম গতিশীল করতে ‘জলবায়ু পরিবর্তন ও পরিবেশ সুরক্ষা বিষয়ক বিশেষ সেল’ গঠন করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।

মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) রাতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ ও সদস্যসচিব আরিফ সোহেল স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

আরও পড়ুন জুলাই গণঅভ্যুত্থান বিষয়ক বিশেষ সেল গঠন

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সেল সম্পাদকের দায়িত্ব পেয়েছেন শাহরিয়ার মোহাম্মদ ইয়ামিন। এছাড়া সদস্য হয়েছেন কুররাতুল আইন কানিজ, মো. জহির রায়হান, মো. রিফাত হোসেন বাধন, ওমর ফারুক শ্রাবণ, জিমরান মো. সায়েক, আবু হুরায়রা সিয়াম, সাজ্জাদ হোসেন শাওন, আরফি আজরিন এবং মেহেদী হাসান।

এনএস/ইএ/এএসএম