দেশজুড়ে

শিক্ষক লাঞ্ছনাকারীদের শাস্তির দাবিতে মানববন্ধন

নারায়ণগঞ্জের পিয়ার সাত্তার লতিফ উচ্চ বিদ্যালয়ের শিক্ষক শ্যামল কান্তি ভক্তকে নির্যাতনকারীদের শাস্তির দাবিতে মানববন্ধন করেছে যশোর প্রধান শিক্ষক পরিষদ ও শিক্ষক সমিতি। সংহতি প্রকাশ করে মানববন্ধনে অংশ নেন বিভিন্ন সংগঠনের নেতারা।বৃষ্টির মধ্যে শনিবার বেলা সাড়ে ১১টার দিকে প্রেসক্লাব যশোরের সামনে ঘণ্টাব্যাপি মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয়ের শতাধিক শিক্ষক অংশ নেন। মানববন্ধনে বক্তারা বলেন, এমপি সেলিম ওসমান শিক্ষক শ্যামল কান্তি ভক্তকে কান ধরিয়ে দেশের সকল শিক্ষককে লাঞ্ছিত করেছেন। ন্যাক্কারজনক এ ঘটনার সঙ্গে জড়িতদের শাস্তি না হলে ভবিষ্যতে শিক্ষকদের লাঞ্ছিত করতে উৎসাহিত হবে এমন হীনমানসিকতার লোকজন।মিলন রহমান/এসএস/আরআইপি