দেশজুড়ে

বেনাপোলে শিশুসহ ২১ জন আটক

সীমান্তের অবৈধ পথে ভারত থেকে দেশে ফেরার সময় বেনাপোল সীমান্ত থেকে ৪ শিশুসহ ২১ বাংলাদেশি নারী-পুরুষকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা। রোববার দুপুরে বেনাপোলের সাদীপুর সীমান্ত থেকে এদের আটক করা হয়। তবে এ সময় কোনো পাচারকারীকে আটক করতে পারিনি বিজিবি।আটকদের মধ্যে ১৩ জন পুরুষ, ৪ জন মহিলা ও ৪ জন শিশু রয়েছে। এদের বাড়ি যশোর,  বরিশাল, ফরিদপুর, ময়মনসিংহ ও বাগেরহাট, জেলার বিভিন্ন এলাকায়।বেনাপোল চেকপোস্ট বিজিবি ক্যাম্পের ইনচার্জ সুবেদার নজরুল ইসলাম জানান, ভারত থেকে একদল নারী পুরুষ বাংলাদেশে প্রবেশ করছে এমন খবরের ভিত্তিতে সাদিপুর গ্রামের মেহগনী বাগান এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে আটক করে। আটকদের অবৈধ পারাপার আইনে মামলা দিয়ে বেনাপোল পোর্ট থানা পুলিশে সোপর্দ করা হয়েছে বলে তিনি জানান।জামাল হোসেন/ এমএএস/পিআর