আইন-আদালত

সিকদার গ্রুপের ১৪ সদস্যের দেশত্যাগে নিষেধাজ্ঞা

ন্যাশনাল ব্যাংক লিমিটেডের পরিচালনা পর্ষদের সাবেক চেয়ারম্যান মরহুম জয়নুল হক সিকদার পরিবারের ১৪ সদস্যের দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত।

মঙ্গলবার (১১ মার্চ) দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ জাকির হোসেন গালিব এ আদেশ দেন। দুদকের জনসংযোগ কর্মকর্তা আকতারুল ইসলাম এ তথ্য জানান

নিষেধাজ্ঞা দেওয়া ব্যক্তিরা হলেন- জয়নুল হকের স্ত্রী মনোয়ারা সিকদার, ছেলে মমতাজুল হক সিকদার, দিপু হক সিকদার, রন হক সিকদার ও রনের ছেলে শন হক সিকদার, রিক হক সিকদার ও রিকের ছেলে জন হক শিকদার।

আরও পড়ুন এপিসি থেকে ফেলে ইয়ামিনকে হত্যা: ১০ জনের নামে গ্রেফতারি পরোয়ানা প্রাথমিক বিদ্যালয়ে কোচিং ক্লাস-প্রাইভেট পড়ানো যাবে না

এছাড়া রয়েছেন, জয়নুল হকের মেয়ে লিসা ফাতেমা হক সিকদার, নাসিমা সিকদার ও নাসিমার মেয়ে মনিকা খান সিকদার, পারভীন হক সিকদার ও পারভীনের মেয়ে জেফরী খান সিকদার, মেন্ডি খান সিকদার ও পারভীন হকের স্বামী সালাহউদ্দিন খান।

দুদকের আবেদন সূত্রে জানা গেছে, ন্যাশনাল ব্যাংক লিমিটেডের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান জয়নুল হক সিকদার ও তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ অনুসন্ধানাধীন থাকায় তাদের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে আবেদন করা হয়।

এমআইএন/কেএসআর/এএসএম