দেশজুড়ে

পাঠবাড়ী আশ্রমে ভারতীয় হাইকমিশনারের ফাস্ট সেক্রেটারি

যশোরের বেনাপোলের শ্রী-শ্রী হরিদাস ঠাকুরের স্মৃতি লীলা বিগ্রহ দর্শন মিউজিয়াম পরিদর্শন করেছেন ঢাকাস্থ ভারতীয় হাই কমিশনারের ফাস্ট সেক্রেটারি রামা কান্ত গুপ্তা। তিনি হরিদাস ঠাকুরের পাটবাড়ী আশ্রমের সিদ্ধ তমাল বৃক্ষ ও সিদ্ধ মাধবী লতা বুধবার বিকেলে পরিদর্শন করেন। পরে নিতাই গৌড় মন্দির, জগন্নাথ মন্দির, হরিদাস ঠাকুরের মন্দির, ত্রি গবরধন মন্দির ও মিউজিয়াম পরিদর্শন করেন।  ভারতীয় হাই কমিশনের ফাস্ট সেক্রেটারি রামাকান্ত গুপ্ত স্থানীয় সাংবাদিকদের জানান, শ্রী ব্রহ্ম হরিদাস ঠাকুরের পাঠবাড়ী আশ্রমে এসে খুব ভালো লেগেছে। বিশ্বের বিভিন্ন এলাকা ঘুরেছি। তবে বেনাপোলের এই ঐতিহাসিক তীর্থভূমির পরিবেশ তাকে মুগ্ধ করেছে।এসময় তার সঙ্গে উপস্থিত ছিলেন, যশোর জেলা সহকারী পুলিশ সুপার ভাস্কর সাহা, বেনাপোল পাটবাড়ী আশ্রমের সহ-সভাপতি জগদিস স্বর্নকার, তাপস বিশ্বাস, বিকাশ রায়, যুগ্ম-সম্পাদক সুকুমার দেবনাথ, সাংগঠনিক সম্পাদক জয়দেব সিংহ. দফতর সম্পাদক উজ্বল বিশ্বাস ও গ্রন্থগার সম্পাদক বিকাশ আইস প্রমুখ। জামাল হোসেন/এআরএ/পিআর