কক্সবাজারে মিডিয়া কর্মীদের জন্য আউটসোর্সিংয়ের উপর এক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে রোববার। কক্সবাজার হিলডাউন সার্কিট হাউসে এ কর্মশালার আয়োজন করে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয়।দিনব্যাপী কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) কাজী আবদুর রহমান।তিনি বলেন, এ কর্মশালার মাধ্যমে সাংবাদিকদের পেশাগত দক্ষতার উন্নয়ন ঘটবে।কর্মশালায় প্রশিক্ষকের দায়িত্ব পালন করেন মোহাম্মদ ইকরাম।কক্সবাজার জেলা সদর ও উপজেলা পর্যায়ের প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার প্রায় ৩০ জন সাংবাদিক কর্মশালায় উপস্থিত ছিলেন।
সায়ীদ আলমগীর/এনএফ