কক্সবাজার ক্রিকেট একাডেমির সভাপতি রিয়াজ উদ্দিন সাজ্জাদ, কোচ লতিফ উল্লাহ চৌধুরী ও সহকারী কোচ আতিকুর রহমানের আমন্ত্রণে দুই দিনের সফরে কক্সবাজারে এসেছে ভারতের আলীপুর দুয়ার ভেটেরানস ক্লাব।রোববার বিকেলে দলের সদস্যরা কক্সবাজারে পৌঁছে হোটেল সি-কক্সে ওঠেন।সোমবার বীরশ্রেষ্ঠ রুহুল আমিন স্টেডিয়ামে কক্সবাজার ক্রিকেট একাডেমির সঙ্গে ও মঙ্গলবার শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আম্পায়ার অ্যাসোসিয়েশনের সঙ্গে দুটি ম্যাচে মুখোমুখি হবে ভেটেরানস ক্লাব।
সায়ীদ আলমগীর/এনএফ