নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে নজরুল ইসলাম (৩৫) নামে এক ছাত্রদল নেতাকে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষের লোকজন। সোমবার সন্ধ্যা ৭টায় উপজেলার গোপালদী পৌরসভাধীন কালামেরকান্দি এলাকায় এঘটনা ঘটে। এ ঘটনার পর এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে।নিহত নজরুল ইসলাম নরসিংদী জেলা ছাত্রদলের নেতা বলে জানা গেছে। তবে তিনি আড়াইহাজার উপজেলার লক্ষ্মীবরদি এলাকার আবুল হোসেন টুকুর ছেলে। নজরুল ইসলাম ২০১১ সালের ১৫ মার্চ নরসিংদী কলেজ শাখার ছাত্রদলের সভাপতি ও নরসিংদী সরকারি কলেজের জিএস রনি হত্যা মামলার প্রধান আসামি বলে মামলার বাদী রনির ভাই ফজল জানান।স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার সন্ধ্যা ৭টার দিকে কালামেরকান্দি এলাকায় নজরুল ইসলামসহ ওই এলাকার ২০/২৫ জন সন্ত্রাসী নিজেদের মধ্যে তর্কবিতর্কে লিপ্ত হয়। এক পর্যায়ে কালামেরকান্দি এলাকার যুবকেরা নজরুল ইসলামকে এলোপাথারি কুপিয়ে পরে হাতুড়ি ও ইট দিয়ে মাথা থেতলে সড়কের পাশে ফেলে রেখে চলে যায়। পরে এলাকার লোকজন নজরুল ইসলামকে উদ্ধার করে আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।আড়াইহাজার থানার ওসি শাখাওয়াত হোসেন জানান, নজরুল ইসলামের বিরুদ্ধে নরসিংদীতে হত্যাসহ ৫টি মামলা ও আড়াইহাজার থানায় বিস্ফোরক, চাঁদাবাজি, মাদকসহ ৩টি মামলা রয়েছে। তিনি জানান, কে বা কারা তাকে হত্যা করেছে সেটা তদন্ত চলছে। নিহতের মরদেহ নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হবে।বিএ