দেশজুড়ে

টঙ্গীতে সড়ক দুর্ঘটনায় দুই ব্যবসায়ী নিহত

গাজীপুর মহানগরীর ৫৫নং ওয়ার্ড মিলগেট এলাকায় সড়ক দুর্ঘটনায় দুই ব্যবসায়ী নিহত হয়েছেন। বৃহস্পতিবার বেলা ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন, মৃত আবু মিয়ার ছেলে ব্যবসায়ী বানু মিয়া (৪৫) ও নোয়াখালীর মৃত খালেক মাস্টারের ছেলে জুট ব্যবসায়ী নুরে আলম (৫০)। টঙ্গী মডেল থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মো. মনির জানান, মিলগেট তালতলা সোনালী রোডের পাশে থানা রোডের দুইপাশে বিকল হয়ে দাঁড়িয়ে থাকা ট্রাকের (চট্ট-মেট্রো-ট ১১-৪৯৭৪) পেছনের দিকে বসে দুই ব্যবসায়ী দাবা খেলছিলেন। এসময় ড্রাইভার ট্রাকটিকে পেছন দিকে ধাক্কা দিলে দুইজন ব্যবসায়ী ঘটনাস্থলেই মৃত্যু হয়।  খবর পেয়ে টঙ্গী মডেল থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতদের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করে।আমিনুল ইসলাম/এআরএ/আরআইপি