নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার বৈদ্যেরবাজার ইউনিয়নের পঞ্চবটি বিলে অজ্ঞাত যুবকের গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার মরদেহ ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। সোনারগাঁ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ মো. মঞ্জুর কাদের জানান, উপজেলার বৈদ্যেরবাজার ইউনিয়নের পঞ্চবটি এলাকার একটি পাটক্ষেত থেকে গলাকাটা অবস্থায় অজ্ঞাত ওই যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। শাহাদাত হোসেন/এআরএ/এবিএস