দেশজুড়ে

নারায়ণগঞ্জে ১১ চেয়ারম্যানের শপথ গ্রহণ

নারায়ণগঞ্জের দুটি উপজেলার ১১টি ইউনিয়নের নব-নির্বাচিত চেয়ারম্যানদের শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। এসময় নারায়ণগঞ্জ সদরের ৬টি ও রূপগঞ্জের ৫টি ইউনিয়নের ১১ জন চেয়ারম্যান শপথ গ্রহণ করেন।  সোমবার দুপুরে নারায়ণগঞ্জ জেলা প্রশাসক কার্যালয়ের সভাকক্ষে জেলা প্রশাসক আনিছুর রহমান মিঞা নির্বাচিত চেয়ারম্যানদের শপথ বাক্য পাঠ করান। শপথ গ্রহণকারীরা হলেন, সদর উপজেলার কাশিপুর ইউনিয়নের ফতুল্লা থানা আওয়ামী লীগের সভাপতি এম সাইফউল্লাহ বাদল, বক্তাবলী ইউনিয়নের ফতুল্লা থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শওকত আলী ও আলীরটেকে মতিউর রহমান মতি, এনায়েতনগর ইউনিয়ন পরিষদের আসাদুজ্জামান, কুতুবপুর ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান মনিরুল আলম সেন্টু ও গোগনগর ইউনিয়ন পরিষদ প্রার্থী বর্তমান চেয়ারম্যান নওশেদ আলী।  অন্যদিকে রূপগঞ্জ উপজেলার ভুলতা ইউনিয়নের ব্যারিস্টার আরিফুল হক ভুইয়া, গোলাকান্দাইলে মনজুর হোসেন ভূইয়া, মুড়াপাড়ায় তোফায়েল আহাম্মেদ আলমাছ ও ভোলাবতে আলী হোসেন টিটু। এছাড়া বিনা প্রতিদ্ধন্দ্বিতায় নির্বাচিত কায়েতপাড়া ইউনিয়নের পরিষদের চেয়ারম্যান রফিকুল ইসলাম রফিক। এসময় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উপ পরিচালক ইসরাত হোসেন খান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. ছরোয়ার হোসেন, রূপগঞ্জ উপজেলার সহকারি কমিশনার (ভূমি) এসএম মাহফুজুর রহমান ও নারায়ণগঞ্জ সদর উপজেলার চেয়ারম্যান আবুল কালাম আজাদ বিশ্বাস প্রমুখ। শাহাদাত হোসেন/এফএ/এবিএস