জাতীয়

সরকারি সফরে চীন গেলেন সেনাপ্রধান

সরকারি সফরে চীন গেলেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। বৃহস্পতিবার (২১ আগস্ট) তিনি চীনের উদ্দেশ্যে ঢাকা ছাড়েন।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) তাদের ফেসবুক পেজে এ তথ্য জানিয়েছে।

আরও পড়ুন সেনাবাহিনীকে নিয়ে কটূক্তিকারীদের বয়স কম, বড় হলে ভুল বুঝতে পারবে সুষ্ঠু নির্বাচনে সরকারকে সহযোগিতা দিতে সেনাবাহিনী প্রস্তুত: সেনাপ্রধান সেনাপ্রধানের নামে ফেসবুকে ভুয়া আইডি, আইএসপিআরের সতর্কবার্তা

আইএসপিআর জানায়, সফরকালে সেনাপ্রধান চীনের সামরিক ও বেসামরিক উচ্চপদস্থ কর্মকর্তাদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ এবং সামরিক বাহিনীর সংশ্লিষ্ট দ্বিপাক্ষিক সহযোগিতা উন্নয়নের লক্ষ্যে মতবিনিময় করবেন।

চীন সফর শেষে জেনারেল ওয়াকার-উজ-জামান আগামী ২৭ আগস্ট দেশে ফিরবেন।

ইএ/এএসএম