জাতীয়

ঢাকায় ট্রেনের ধাক্কায় যুবক নিহত

রাজধানী ঢাকার কুড়িল বিশ্বরোড এলাকায় ট্রেনের ধাক্কায় অজ্ঞাতপরিচয় এক যুবক নিহত হয়েছেন। আনুমানিক ৩৫ বছর বয়সী ওই যুবকের মরদেহ ঢামেক হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

শুক্রবার (১২ সেপ্টেম্বর) এ ঘটনা ঘটে। পরে মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায় ঢাকা রেলওয়ে থানা পুলিশ।

আরও পড়ুন ব্যাংক লুট-ভুয়া ঋণ, হাসিনার আমলে বিদেশে গেছে ২৩ হাজার কোটি ডলার দাঁড়িয়ে থাকা কাভার্ডভ্যানে প্রাইভেটকারের ধাক্কা, বাবা-মেয়ে নিহত

ঢাকা রেলওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) মোহাম্মদ আলী বলেন, খবর পেয়ে কুড়িল বিশ্বরোড সংলগ্ন রেললাইন থেকে মরদেহ উদ্ধার করি। পরে আইনি প্রক্রিয়া শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

তিনি আরও বলেন, স্থানীয়দের কাছে জানতে পারি রেললাইন দিয়ে হেঁটে যাওয়ার সময় ধূমকেতু এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলাই তার মৃত্যু হয়। নিহতের নাম-পরিচয় এখনো জানা যায়নি, বিস্তারিত জানার চেষ্টা চলছে। সিআইডি ক্রাইমসিনকে খবর দেওয়া হয়েছে, প্রযুক্তির সহায়তায় তার নাম-পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।

কাজী আল-আমিন/কেএসআর/এএসএম