যশোরে বিদ্যুৎস্পৃষ্টে ভাই-বোনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় সদর উপজেলার সিরাজসিংহা গ্রামে এই ঘটনা ঘটে। নিহতরা হলেন, সিরাজসিংহা গ্রামের আকবর বিশ্বাসের ছেলে তোরাব বিশ্বাস (৪০) ও মেয়ে সাবিনা (৩৫)। তাদের মরদেহ যশোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।নিহতের স্বজন রেকসোনা বেগম জানান, বাড়ির টিনের ঘরে উপর দিয়ে প্রবাহিত হয়েছে বিদ্যুতের তার। ওই তার টিনের সংস্পর্শে এসে ঘর বিদ্যুতায়িত হয়ে পড়ে। আর ঘরের মধ্যে টানানো কাপড় শুকানোর তারও এতে বিদ্যুতায়িত হয়। সন্ধ্যায় গোছল শেষে ওই তারে কাপড় শুকাতে দিতে যান তোরাব বিশ্বাস। এসময় তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। পরে তাকে বাঁচাতে গিয়ে বোন সাবিনাও বিদ্যুতায়িত হন। এরপর তাদের উদ্ধার করে হাসপাতালে আনার পথে মৃত্যু হয়। হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক আবদুর রশিদ জানান, দুইজনকেই মৃত অবস্থায় হাসপাতালে আনা হলে মর্গে পাঠানো হয়।মিলন রহমান/এআরএ/এমএস