ইসলামী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ইকসু) গঠনতন্ত্রে এমফিল-পিএইচডি শিক্ষার্থীদের বাদ দেওয়াসহ সাত দফা দাবি সংযোজনের দাবিতে স্মারকলিপি দিয়েছেন শিক্ষার্থীরা।
মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) দুপুর দেড়টায় উপাচার্য বরাবর এ স্মারকলিপি দেন তারা।
সাত দফা দাবির মধ্যে রয়েছে অছাত্র নিষিদ্ধকরণ, মাস্টার্সের ফল প্রকাশ হওয়ার পর সংশ্লিষ্ট শিক্ষার্থী স্বয়ংক্রিয়ভাবে অযোগ্য হিসেবে গণ্য করা, এমফিল ও পিএইচডি পর্যায়ের শিক্ষার্থী ইকসু প্রার্থী বা ভোটার হতে পারবেন না, স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ের শিক্ষার্থীরা ভোটার ও প্রার্থী হতে পারবেন, প্রার্থীর বয়স, বৈধ শিক্ষার্থী পরিচয়পত্র ও ভর্তি সনদ যথাযথভাবে যাচাই করা, মাদকমুক্ত প্রার্থী নিশ্চিতকরণ, বহিরাগত সম্পৃক্ততা পাওয়া গেলে প্রার্থিতা নিষিদ্ধ করা এবং নিষিদ্ধ ছাত্রলীগ সংশ্লিষ্টতা থাকলে ইকসু নির্বাচনে প্রার্থী হওয়ার সুযোগ না দেওয়া।
ইকসু গঠনের দাবিতে গত ২৪ আগস্ট ‘মুভমেন্ট ফর ইকসু’ প্ল্যাটফর্মের প্রতিনিধি দল উপাচার্যের সঙ্গে বৈঠক করে। সেখানে উপাচার্য নকীব মোহাম্মদ নসরুল্লাহ নভেম্বরের মধ্যে আইনি প্রক্রিয়া সম্পন্ন করার আশ্বাস দেন।
ইরফান উল্লাহ/এসআর/এএসএম