ক্যাম্পাস

পূজায় ৯ দিনের ছুটিতে যাচ্ছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়

দুর্গাপূজা, ফাতেহা-ই-ইয়াজদাহম এবং লক্ষ্মীপূজা উপলক্ষে টানা ৯ দিনের ছুটিতে যাচ্ছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়।

বুধবার (২৪ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার ড. এবিএম আজিজুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, দুর্গাপূজা, ফাতেহা ই ইয়াজদহম ও লক্ষ্মীপূজা উপলক্ষে ২৮ সেপ্টেম্বর থেকে ৬ অক্টোবর পর্যন্ত শিক্ষার্থীদের ক্লাস বন্ধ থাকবে। এ ছাড়া বিশ্ববিদ্যালয়ের অফিসগুলো ১, ২, ৪ এবং ৬ অক্টোবর বন্ধ থাকবে।

ক্লাস ছুটি শুরু হবে রবিবার হওয়ায় এর আগে শুক্রবার ও শনিবার মিলিয়ে মোট ১১ দিনের ছুটি ভোগ করতে পারবে শিক্ষার্থীরা। এদিকে ক্লাস ও অফিস বন্ধ থাকলেও প্রতিবারের মতো খোলা থাকছে আবাসিক হল এবং চিকিৎসাকেন্দ্র।

মো. রকিব হাসান প্রান্ত/আরএইচ/জিকেএস