কুড়িগ্রামের ফুলবাড়ীতে পুকুরে ডুবে জুনায়েদ হোসেন (২) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। রোববার (২৮ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার শিমুলবাড়ী ইউনিয়নের ছড়ারপাড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। শিশুটি ওই এলাকার আমিনুল ইসলামের ছেলে।
শিমুলবাড়ী ইউনিয়নের চেয়ারম্যান শরিফুল ইসলাম জানান, দুপুরে শিশু জুনায়েদ হোসেন বাড়ির উঠানে খেলছিল। এক পর্যায়ে পরিবারের অজান্তে বাড়ির পাশে একটি পুকুরে পড়ে যায়। স্বজনরা শিশুটিকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করলে বাড়ির পাশে পুকুর থেকে শিশু জুনায়েদের মরদেহ দেখতে পান তারা।
ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শওকত আলী সরকার ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।
রোকনুজ্জামান মানু/আরএইচ/জিকেএস