দেশজুড়ে

গাজীপুরে ৪ ব্যবসা প্রতিষ্ঠান ভস্মীভূত

গাজীপুর মহানগরীর চক্রবর্তী এলাকায় হালিম মার্কেটে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে একটি আমের আড়ৎ ও রাইসমিলসহ চারটি দোকান পুড়ে গেছে।সাভার ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মো. আব্দুল হামিদ জানান, বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে শর্টসার্কিট থেকে স্থানীয় হালিম মার্কেটে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুনে একটি রাইসমিল ও মসলা গুঁড়া করার মিল, লেপ-তোষকের দুটি গুদাম এবং একটি আমের আড়ৎ পুড়ে গেছে। খবর পেয়ে সাভার ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে প্রায় ঘণ্টাব্যাপী চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। ক্ষয়ক্ষতির প্রকৃত পরিমাণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।আমিনুল ইসলাম/এফএ/এবিএস