নারায়ণগঞ্জের ব্যবসায়ীদের সংগঠন নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির ২০১৬-২০১৮ মেয়াদের কার্যনির্বাহী পরিষদের নির্বাচনে মনোনয়ন দেয়া ১৯ জনের মনোনয়ন পত্র বৈধ ঘোষণা করা হয়েছে। ফলে এ ১৯ জনই বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।বৃহস্পতিবার নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সচিব আহমেদ হোসেন খন্দকার প্রেরিত প্রেস বিজ্ঞপ্তিতে ১৯ জনের বিনা প্রতিদ্বন্দ্বিতার খবর জানানো হয়।এতে জানানো হয়, নির্বাচন উপলক্ষে জেনারেল/অ্যাসোসিয়েট/ট্রেড গ্রুপ থেকে গত ১৪ জুন মনোনয়নপত্র যাচাই-বাছাই দিনে নির্বাচন বোর্ড ২০১৬-২০১৮ কর্তৃক মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে জেনারেল গ্রুপ থেকে ১২ জন, অ্যাসোসিয়েট গ্রুপ থেকে ৬ জন ও ট্রেড গ্রুপ থেকে একজনসহ মোট ১৯ জন বৈধ প্রার্থীর নামের তালিকা প্রকাশ করেন।২১ জুন প্রার্থীপদ প্রত্যাহারের শেষ দিনে কোনো প্রার্থী তার প্রার্থিতা প্রত্যাহার না করায় এবং ১৯টি পদের বিপরীতে কোনো অতিরিক্ত প্রার্থী না থাকায় বৈধ চূড়ান্ত প্রার্থী ঘোষিত ১৯ জন প্রার্থীকে বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করা হলো।চূড়ান্ত ঘোষিত প্রার্থীদের মধ্যে জেনারেল গ্রুপে খালেদ হায়দার খান কাজল, মাহমুদ হোসেন, শামীম আহমেদ, লিটন সাহা, মোরশেদ সারোয়ার সোহেল, নাজমুল আলম সজল, তানভীর আহমেদ টিটু, মোঃ মুক্তার হোসেন, কাজী ফয়সাল কায়েস, আসিফ হাসান মাহমুদ (মানু), মোহাম্মদ সাইফুল ইসলাম মাসুম, মো. এহসানুল হাসান নিপু।অ্যাসোসিয়েট গ্রুপে পরিতোষ কান্তি সাহা, শ্যামল কুমার সাহা, ফারুক বিন ইউসুফ পাপ্পু, মো. আরিফ দিপু, মো. সাহাদাত হোসেন ভূঁইয়া সাজনু, খন্দকার সাইফুল ইসলাম ও ট্রেড গ্রুপে অ্যাডভোকেট মো. সুলতান উদ্দিন নান্নু।চূড়ান্ত প্রার্থীর নাম ঘোষণা করেন নির্বাচন বোর্ড ২০১৬-২০১৮ চেয়ারম্যান মোহাম্মদ হাতেম, নির্বাচন বোর্ড ২০১৬-২০১৮ সদস্য মনসুর আহমেদ ও অ্যাডভোকেট মো. মাসুদ উর রউফ।শাহাদাত/ এমএএস/পিআর