দেশজুড়ে

ফতুল্লা ভূমি অফিসকে মডেল হিসেবে ঘোষণা দিলেন ডিসি

নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মো. আনিসুর রহমান মিঞা ফতুল্লা ইউনিয়ন ভূমি অফিস একটি মডেল ভূমি হিসেবে রূপান্তরিত হবে বলে ঘোষণা দিয়েছেন। বৃহস্পতিবার দুপুরে ভূমি অফিসের নতুন রাস্তা উদ্বোধনসহ বৃক্ষ রোপনকালে তিনি এ ঘোষণা দেন।এসময় তিনি বলেন, এখন থেকে ভূমি অফিস এসে প্রতারণার শিকার হবেন না এটা নিশ্চিতভাবে বলতে পারি। আগে মানুষ কীভাবে সেবা পেত আমার জানা নাই, কিন্তু এখন থেকে এই ভূমি অফিসে পরিপূর্ণভাবে সেবা পাবে।তিনি আরো বলেন, ভূমি অফিসে এসে ভালো মানের সেবা না পেলে অভিযোগ বাক্সে আপনার অভিযোগ জমা দিলে তাৎক্ষণিকভাবে ব্যবস্থা গ্রহণ করা হবে। আর ভূমি অফিসের কর্মকর্তা কর্মচারীরা জনগনের সঙ্গে আচার-আচরণ ভালো না করলে তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেয়া হবে।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) গাউছুল আযম, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) নজরুল ইসলাম, নারায়ণগঞ্জ সদরের সহকারী কমিশনার (ভূমি) মাসুম আলী বেগ, ফতুল্লা ইউনিয়ন পরিষদের (ভারপ্রাপ্ত) চেয়ারম্যান খন্দকার লুৎফর রহমান স্বপন, ফতুল্লা থানা যুবলীগ সভাপতি মীর সোহেল আলী, ফতুল্লা মডেল থানার পরিদর্শক (তদন্ত) শাহ জালাল, ফতুল্লা রিপোর্টার্স ক্লাবের সভাপতি রনজিৎ মোদক, থানা প্রেসক্লাবের সভাপতি সৈয়দ ওবায়েদ উল্লাহ প্রমুখ।মো. শাহাদাত হোসেন/বিএ