যশোরের শার্শায় বিএনপি-জামায়াতের ৩৪টি পরিবার আওয়ামী লীগে যোগদান করেছে। শুক্রবার সকালে শার্শার নাভারণ ডিগ্রি কলেজ মাঠে বিএনপি-জামায়াতের ৩৪টি পরিবারের সদস্যদের ফুলের মালা দিয়ে বরণ করে নেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি সিরাজুল হক মঞ্জু। অনুষ্ঠানে শার্শা ইউনিয়নের ৮নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক মফিজুর রহমান (মফি) ও টুটুলের নেতৃত্বে জামায়াত বিএনপি থেকে ৩৪টি পরিবার আওয়ামী লীগে যোগদান করেন। জামাল হোসেন/এআরএ/এমএস