দেশজুড়ে

শার্শায় আ.লীগ কার্যালয় পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা

যশোরের শার্শা উপজেলার উলাশির জিরানগাছা ওয়ার্ড আওয়ামী লীগের দলীয় কার্যালয় ও জিরানগাছা সার্বিক গ্রাম উন্নয়ন সমবায় সমিতি লিমিটেডের অফিসে গভীর রাতে পেট্রল ঢেলে পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা। এতে নগদ ৬৫ হাজার টাকাসহ ২ লাখ টাকা মূল্যের আসবাবপত্র পুড়ে ভস্মীভূত হয়েছে। পুড়ে গেছে সমিতির মূল্যবান কাগজপত্র।পুলিশ ও স্থানীয়রা জানান, রোরবার দিবাগত রাত ২টার দিকে একটি মোটরসাইকেল যোগে দুই যুবক এসে দুটি অফিস কক্ষে পেট্রল ঢেলে আগুন ধরিয়ে দিয়ে পালিয়ে যায়। মুহূর্তেই আগুনে ভস্মীভূত হয় অফিস দুটি। পুড়ে যায় টাকা ও আসবাবপত্র।এ ব্যাপারে সোমবার দুপুরে সমিতির সাধারণ সম্পাদক স্থানীয় মেম্বার হাসানুজামান অজ্ঞাতনামা উল্লেখ করে শার্শা থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।শার্শা উপজেলা সমবায় পরিদর্শক ওবায়দুর রহমান বলেন, অল্পদিনেই অনেক উন্নয়ন করেছে সমিতিটি। যারা এর উন্নয়ন চায় না, তারাই আগ্নিকাণ্ড ঘটিয়েছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে বলে জানান তিনি।শার্শা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান জানান, অভিযোগ পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত করে ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।জামাল হোসেন/ এমএএস/এমএস