যশোরের শার্শা উপজেলার সীমান্তবর্তী কায়বা গ্রাম থেকে মঙ্গলবার ভোরে ৪০০ বোতল ভারতীয় ফেনসিডিলসহ শফিকুল গাজী (৩০) ও মেহেদী হাসান (২৩) নামে দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব-৬। আটক শফিকুল গাজী শার্শা উপজেলার রুদ্রপুর গ্রামের তাহাজ্জত গাজীর ছেলে ও মেহেদী হাসান একই এলাকার ইসহাক মোল্লার ছেলে। র্যাব-৬ যশোর ক্যাম্পের কোম্পানি কমান্ডার মেজর আব্দুল্লাহ আল মেহেদী জানান, গোপন সংবাদের ভিত্তিতে কায়বা গ্রামে অভিযান চালিয়ে ৪০০ বোতল ফেনসিডিলসহ তাদের দুইজনকে আটক করা হয়। এ ব্যাপারে শার্শা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।জামাল হোসেন/এফএ/এমএস