সিদ্ধিরগঞ্জে রবিউল (৩০) নামে এক রিকশা চালককে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় পুলিশ জিজ্ঞাবাসাদের জন্য গ্যারেজের মালিকসহ ৭ জনকে আটক করেছে।মঙ্গলবার দুপুরে মিজমিজি পশ্চিমপাড়া এলাকার একটি রিকশার গ্যারেজ থেকে তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ ১০০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ। এলাকাবাসী ও পুলিশ জানায়, দুপুরে মিজমিজি পশ্চিমপাড়া এলাকার সাত্তারের রিকশা গ্যারেজে গলা ও পা কাটা অবস্থায় এক যুবকের মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পরে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ১শ শয্যা বিশিষ্ট নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়। এসময় পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য গ্যারেজের মালিক আ. সাত্তার মিয়া, রিকশা চালক লালন, রুবেল, আকরাম, মোকারক, আমিনুল ইসলাম ও জাকির হোসেনকে আটক করেছে।সিদ্ধিরগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সরাফত উল্লাহ জানান, রবিউল রাতে ওই গ্যারেজেই থাকত। কিছুদিন আগে সে ওই গ্যারেজের পাশে চায়ের দোকান চালাত। বিদেশে যাওয়ার জন্য দোকানটি বিক্রি করে দেয়। পুলিশ হত্যাকাণ্ডের বিষয়টি তদন্ত করে দেখছে। এ ঘটনায় সাত জনকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।হোসেন চিশতী সিপলু/এফএ/এমএস