দেশজুড়ে

বেনাপোল বন্দর থেকে বৃদ্ধার মরদেহ উদ্ধার

যশোরের বেনাপোল স্থলবন্দরের ৩১নং শেড এলাকার ১০ গজ দূরে শোলার মধ্য থেকে অজ্ঞাত একটি বৃদ্ধার (৬০) মরদেহ উদ্ধার করা হয়েছে। বুধবার বিকেল ৫টার দিকে মরদেহ উদ্ধার করে পুলিশ।বেনাপোল পোর্ট থানা পুলিশের সহকারী উপ-পরিদর্শক (এএসআই) ইকবাল হোসেন জানান, বন্দরের ৮৯১নং শ্রমিকের সদস্য জাহাঙ্গীর হোসেন মরদেহটি শোলার মধ্যে দেখতে পেয়ে পোর্ট থানাকে অবহিত করেন। পরে পোর্ট থানার এসআই আ. রহিম মরদেহটি উদ্ধার করে থানায় নিয়ে আসেন। স্থানীয়রা জানান, লোকটি এলাকায় অনেকদিন যাবৎ ভিক্ষাবৃত্তি করতো। তার বাড়ি নড়াইল জেলায়। তবে তার প্রকৃত ঠিকানা পাওয়া যায়নি। এসআই আ. রহিম জানান, মরদেহটির ঠিকানা পাওয়া যায়নি। তবে তার ঠিকানা উদ্ধারের চেষ্টা চলছে।পোর্ট থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অপুর্ব হাসান জানান, মরদেহটি ময়নাতদন্তর জন্য যশোর জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হবে। এরপর তদন্ত করে দেখা হবে তিনি কিভাবে মারা গেছে। জামাল হোসেন/এআরএ/পিআর