ভাইয়ের সঙ্গে কক্সবাজার বেড়াতে এসেছিলেন সিলেটের মৌলবীবাজার শ্রীমঙ্গল স্টেশন রোড় এলাকার অনম্য শংকর চৌধুরী (২৯)। কিন্তু আর বেড়ানো হলো না তার। রাতে হোটেলে ভাইয়ের সঙ্গে ঘুমিয়ে গেলেও তিনি আর জেগে উঠেননি। সকালে অনেক বেলা হবার পরও ভাই জাগছে না দেখেই ডাকতে গিয়ে ছোট ভাইয়ের নিথর দেহ দেখতে পারেন বড় ভাই আনন্দ শংকর চৌধুরী। তারা শ্রীমঙ্গল স্টেশন রোড় এলাকার মৃত অসিত চৌধুরীর ছেলে। আনন্দ শংকর চৌধুরী জানান, আমার দু’ভাই মিলে ছুটি কাটাতে কক্সবাজার বেড়াতে এসেছিলাম। রোববার কলাতলী বিচ এলাকার হোটেল লেগুনা বিচ-এ উঠে রাতে এক সঙ্গে ঘুমায়। কিন্তু সকালে ঘুম থেকে উঠতে শংকরের দেরি দেখে ১০ টা পর্যন্ত জাগায়নি। এরপরও কোনো নড়াচড়া না দেখে ডাকতে গিয়ে দেখি তার শরীর নিথর। দ্রুত কক্সবাজার জেলা সদর হাসপতালে নেয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। জেলা সদর হাসপাতালের মেডিকেল অফিসার ডা. নোবেল কুমার বডুয়া বলেন, ঘুমের ভেতর স্ট্রোকে তার মৃত্যু হয়ে থাকতে পারে।সায়ীদ আলমগীর/এমএএস/এমএস