দেশজুড়ে

ভোট দিয়ে ফেরার পথে দু’পক্ষের সংঘর্ষ, বিএনপিকর্মী আটক

মেহেরপুরে ভোট দিয়ে ফেরার পথে বিএনপি-জামায়াতের দু’পক্ষের মধ্যে সংঘর্ষে ৩ জন আহত হয়েছেন। এ ঘটনায় একজন বিএনপি কর্মীকে আটক করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

স্থানীয় সূত্রে জানা যায়, মেহেরপুরের চাঁদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট দিতে যেতে বাধা দিচ্ছিল একটি পক্ষ। ফলে ভোট দিয়ে ফেরার পথে সুমন ও তার পরিবারের ওপর হামলা করে তারা। এ সময় স্থানীয় জামায়াত ও বিএনপি নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ হয়। এতে সদর উপজেলার শিবপুর গ্রামের সুমন, মামুন ও মাহাবুবুল আহত হন।

হামলার ঘটনায় জড়িত সন্দেহে একই গ্রামের সাবদার আলীর ছেলে শাহাবুদ্দিনকে আটক করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এরই মধ্যে ঘটনাস্থল পরিদর্শন করেছেন জেলা রিটার্নিং কর্মকর্তা সৈয়দ এনামুল কবির।

জেলা রিটার্নিং কর্মকর্তা সৈয়দ এনামুল কবির জানান, একজনকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। পরিবেশ এখন নিয়ন্ত্রণে আছে।

আসিফ ইকবাল/এসইউ