কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের ডিগ্রি শাখার একটি ছাত্রী নিবাস থেকে তিন ছাত্রীকে আটক করেছে পুলিশ। বুধবার দিবাগত রাত ১২টার দিকে কলেজের ধর্মপুরস্থ ডিগ্রি শাখার নবাব ফয়জুন্নেছা ছাত্রীনিবাস থেকে শিক্ষকদের উপস্থিতিতে তাদের আটক করা হয়।
আটককৃতদের মধ্যে হিসাববিজ্ঞান বিভাগের মাস্টার্সের শেষবর্ষের ছাত্রী কানিজ ফাতেমার পরিচয় পাওয়া গেছে। অপর দুইজনের নাম তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
রাত সাড়ে ১২টার দিকে কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার আবদুল্লাহ আল মামুন সাংবাদিকদের জানান, ‘আটককৃত ওই তিন ছাত্রী ইসলামী ছাত্রী সংস্থার সদস্য। তাদের নিকট থেকে বেশ কিছু ইসলামী ও জিহাদি বই পাওয়া গেছে।’
তিনি আরও জানান, ‘ওই ছাত্রীদের আচরণ ও গতিবিধি সন্দেহজনক হওয়ায় কলেজ কর্তৃপক্ষ পুলিশকে অবহিত করে, তাই জিজ্ঞাসাবাদ করতে তাদের আটক করা হয়েছে।’বৃহস্পতিবার সকালে ওই ছাত্রীদের আদালতে সোপর্দ কিংবা ছেড়ে দেয়ার বিষয়টি চূড়ান্ত হবে বলেও পুলিশ জানিয়েছে।মো. কামাল উদ্দিন/বিএ